Wednesday, January 25, 2017

আমেরিকা থেকে এক সাহেব এসেছে আমাদের ল্যাবে। তার কাছে শুনলাম এখন নাকি আমেরিকায় কেও মিসেস (Mrs.) শব্দটা ব্যবহার করা না। সব মহিলাকে মিস (Miss) বলে ডাকাটাই হালফিলের রীতি। এই শুনে একজন বললো "মিস" শব্দটা ব্যবহার না করে "মিস" এবং "মিসেস"-এর মাঝামাঝি কোনো শব্দ থাকলে সেটাকে ব্যবহার করাটাই শ্রেয়। এই মন্তব্য শুনে আরেকজন বললো "মিস" এবং "মিসেস"-এর মাঝামাঝি যে শব্দটি আছে সেটা ব্যবহার না করাই ভালো কারণ সেই শব্দটি হলো "মিসট্রেস" (Mistress)।

No comments: