Monday, September 25, 2017

আইআইটিতে ভর্তি হওয়ার পর একটা কথা হাসি তামাশার আসরে প্রায়শই শুনতাম যে খড়্গপুর স্টেশনে নাকি সব সময় কিছু রাজমিস্ত্রী যুদ্ধকালীন তৎপরতায় মোতায়েন থাকে। খড়্গপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মটি বিশ্বের দীর্ঘতম -- এই রেকর্ডটি যাতে অক্ষুণ্ণ থাকে তাই পৃথিবীর কোথাও যদি কোনো প্ল্যাটফর্ম খড়্গপুরের চেয়ে একচুল লম্বা হয়েছে বলে খবর আসে তাহলে এই রাজমিস্ত্রীরা ছুটে গিয়ে কয়েকখান ইঁট গেঁথে খড়্গপুরের তকমাটা বজায় রাখে।

কিন্তু আজ অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে খড়্গপুর তার শিরোপা ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। ভারতবর্ষের দীর্ঘতম প্ল্যাটফর্মগুলির মধ্যে খড়্গপুরের স্থান তৃতীয়। না অযথা বেশি ভয় পাবেন না। বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মগুলির মধ্যে প্রথম তিনটিই ভারতের। এই মুহূর্তে বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মটি হলো উত্তর প্রদেশের গোরখপুর এবং দ্বিতীয়টি হলো কেরালার কোল্লাম জংশন। এগুলির সঙ্গে খড়্গপুরের প্ল্যাটফর্মের দৈর্ঘ্যে তফাৎ ঠিক কতোখানি এবং প্রতিদিন বারোজন রাজমিস্ত্রীকে নিয়োগ করে যদি আড়াই মিটার করে খড়্গপুরের প্ল্যাটফর্ম বাড়ানো সম্ভব হয় এবং রাজমিস্ত্রী পিছু যদি প্রতিদিন দেড়শো টাকা করে পশ্চিমবঙ্গ সরকারকে খরচ করতে হয় তাহলে মোট কতো টাকা খরচা করে আমরা আবার আমাদের এতোদিনের গর্ব পুনোরোদ্ধার করতে পারবো -- এজাতীয় কে সি নাগ সুলভ হিসেবে যদি কারো রুচি থাকে তাহলে অবশ্যই নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করুন।

https://en.wikipedia.org/wiki/Railway_platform

No comments: