প্রোগ্রামার (programmer) শব্দটার মানে আমরা সবাই জানি। যে কম্পিউটারে প্রোগ্রাম লেখে সেই প্রোগ্রামার। কিন্তু নিনজা প্রোগ্রামার (ninja programmer) -- এই শব্দটার সঙ্গে কি আপনি পরিচিত? নিনজা প্রোগ্রামার হলো তারা, যারা বিশেষ কোনো কম্পিউটার আর্কিটেকচার (অর্থাৎ কতোখানি ক্যাশ মেমারি, কতোখানি শেয়ার্ড মেমারি, ব্যান্ডউইড্থ কতো ইত্যাদি) মাথায় রেখে প্রোগ্রাম লেখে। এই সমস্ত প্রোগ্রাম গতানুগতিক প্রোগ্রামের চেয়ে অনেক দ্রুত সমাধান দিতে সক্ষম। হাই পারফরম্যান্স কম্পিউটিং (high performance computing) -- কম্পিউটার সায়েন্সের এই বিশেষ শাখায় যারা কাজ করেন তাদের জন্যে নিনজা প্রোগ্রামিং শেখাটা একপ্রকার বাধ্যতামূলক।
গত দুবছর ইন্টেলে চাকরি করে আমিও নিনজা প্রোগ্রামিং খানিক আয়ত্ত করেছি তবে এখনো বহু কিছু শেখা বাকি আছে। আমার গ্রুপের সিনিয়ররা কিন্তু যাকে বলে একেবারে পোড়খাওয়া দুঁদে নিনজা প্রোগ্রামার।
একদিন আমাদের ম্যানেজার গ্রুপের মেম্বারদের সাথে একজন এক্সেকিউটিভের পরিচয় করাচ্ছিলেন। পরিচয় পর্বটা ছিলো খানিক এরকম: এ হচ্ছে অমুক, আমাদের সবচেয়ে পুরনো নিনজা প্রোগ্রামার এবং এ হচ্ছে তমুক, আরেকজন দুর্দান্ত নিনজা প্রোগ্রামার।
শেষমেশ আমার কাছে পৌঁছে আমাদের ম্যানেজার খানিক কি ভাবলেন (বোধকরি আমাকে নিনজা প্রোগ্রামার বলাটা কতোখানি সমীচীন হবে এই ব্যাপারটা) তারপর আমাকে দেখিয়ে বললেন: আর এ হলো আমাদের নিনজা টার্টেল (turtle)। (আমার চেহারার প্রতিও কোনো কটাক্ষ ছিলো কি এই মন্তব্যে?)
তদুপরি জানিয়ে রাখি ইন্টেলের হাই পারফরম্যান্স কম্পিউটিং সম্বন্ধীয় একটা প্রবন্ধ বেরিয়েছে সম্প্রতি, তার লিংক এই লেখার শেষে দিলাম। খুঁটিয়ে পড়লে দেখতে পাবেন এই কাজটিতে Intel Math Kernel Library বলে একটি সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। আমার লেখা একটি বিশেষ কোড সদ্য সংযোজিত হয়েছে এই লাইব্রেরিতে। সেই কোড অবশ্য এই কাজে ব্যবহৃত হয়েছে কিনা তা আমি জানি না।
https://www.hpcwire.com/2017/08/28/nersc-scales-deep-learning15-pflops/

No comments:
Post a Comment