Sunday, June 4, 2017

VSRC hall-এর কিছু কিছু পাবলিকের মধ্যে অন্যতম একটা গর্বের বিষয় হলো VSRC-ই আইআইটি খড়্গপুরের প্রথম হল যেখানে hall day তে Chinese lantern বা চীনা লণ্ঠন ওড়ানো হয়। টিভিতে একাধিকবার দেখে থাকলেও VSRC-র হল ডের আগে আমি নিজেও সামনাসামনি চাক্ষুষ কখনো চীনা লণ্ঠন দেখিনি। সম্প্রতি সৃজিৎ মুখার্জীর "রাজকাহিনী" সিনেমাটা দেখছিলাম। তাতে দেখি ভারতবর্ষ স্বাধীন হবে এই ঘোষণা শুনে গল্পের কেন্দ্রীয় চরিত্ররা চীনা লণ্ঠন ওড়াচ্ছে। খেয়াল করবেন সালটা ১৯৪৭। সিনটা দেখে খুশি হবো না দুঃখী সেটা ঠিক করে উঠতে পারলাম না।