Monday, November 8, 2021

 - হাসপাতালের নাম দিয়েছে কিনা "অপেক্ষা"। বলিহারি ছাই, নামের কি ছিরি! এখানে বুঝি সবকিছুর জন্যেই অপেক্ষা করতে হয় - বেডের জন্য, ডাক্তারের জন্য, ওষুধ-পথ্য সব। এমন নাম দিলে রুগী কি কখনো আসবে?

- আসতেই পারে। তার কারণ এই নামকরণের হয়তো অন্য মানে আছে।

- কি রকম?

- এখানে রুগী একবার ভর্তি হয়ে গেলে তারপর তাকে নিতে স্বয়ং যমরাজকে "অপেক্ষা" করতে হয়।


(এই হাসপাতালটা বেঙ্গালুরুতে কাইকোন্দ্রাহাল্লিতে অবস্থিত। বেলান্দুর থেকে সার্জাপুর যাওয়ার পথে ভেতরের একটা গলিতে দেখেছি কিছুদিন আগে।)



Saturday, March 13, 2021

 - আজকাল প্যাটিস নামটা আর চলে না - বড্ড সেকেলে হয়ে গেছে!

- জানি, ইদানিং তো ওটাকে পাফ বলে ডাকে লোকে।

- উঁহু, এখন ওই নামটাও বাতিল - সম্প্রতি ওই খাদ্যটির নামকরণ হয়েছে "পকেট"।

- বলো কি? এসব আঁতলামি কে যে করে?

- যা বলেছো! যত্তোসব পাগলামি!