Saturday, October 20, 2018

উলট পুরাণ

"মন দিয়ে পড়াশুনা কর নইলে বড় হয়ে কি করবি? গরু চরাবি?" -- এভাবেই আমাদেরকে ছোটবেলায় ভয় দেখিয়ে পড়াশুনা করানো হতো। আমার এক কলিগের আছে ঠিক এর উল্টো কথাটা শুনলাম। সে বড় হয়েছে রাজস্থানের এক প্রত্যন্ত গ্রামে। সে ছোটবেলায় ভালো গরু-ছাগল চরাতে পারতো না বলে তার বাবা-মা হতাশ হয়ে তাকে ইস্কুলে ভর্তি করে দেয় -- পড়াশুনা করে যদি রুটি-রোজগারের একটা ব্যবস্থা করতে পারে!

Tuesday, October 9, 2018

-- এই ছেঁড়া জামাটা কি করছে তোর আলমারিতে? হোলির জন্য তুলে রেখেছিস নাকি?
-- না ভাই, ওটা অন্য আরেকদিন ব্যবহার করি।
-- কবে?
-- মাসের পয়লায়। ওই জামাটা পরে পরিচারিকাকে মাইনে দিলে ও আর লজ্জায় মাইনে বাড়াবার কথা তুলতে পারে না।

Monday, October 1, 2018

-- আমার এক্স-রে প্লেটটা দেখতে পাচ্ছি না!
-- এই দেখুন, আপনার মেডিক্যাল রিপোর্টের সাথে এই যে সিডি-টা আছে -- এর ভেতরেই আপনার এক্স-রে ইমেজ আছে।
-- ও তাই! এক্স-রে প্লেটের বদলে সিডি, এই ব্যাপারটা আগে দেখিনি।
-- হ্যাঁ, এটা নতুন শুরু হয়েছে। এক্স-রে প্লেট থেকে দূষণ আটকাবার জন্য। এই প্লেটগুলো তো আর কোনো কাজে লাগে না ...
-- কে বলেছে কোনো কাজে লাগে না? একটা কাজে এই প্লেটগুলোর জুড়ি মেলা ভার।
-- কিসে?
-- সূর্যগ্রহণ দেখার জন্যে।
(গতশনিবার ফিজিসিয়ানের সাথে এই আলোচনাটা হচ্ছিলো। ঠিক কথাই বলেছি, তবু আমার কথা শুনে ডাক্তারের সে কি হাসি ...)