"সাত কান্ড রামায়ণ পড়ে সীতা কার মাসি?"
উপরের কথাটা নিশ্চয়ই বহুবার শুনেছেন। এরকমই একটা ঘটনা ঘটেছিলো বি.টেক. পড়াকালীন -- সেটাই নিচে লিখে রাখলাম।
স্যার ক্লাসে ডাটাবেস (database) পড়াচ্ছেন। সেদিনের বিষয় ছিলো রিড লক (read lock) এবং রাইট লক (write lock)। ক্লাসের শেষে উনি ছাত্র-ছাত্রীদের জিজ্ঞেস করলেন কারোর কোনো প্রশ্ন আছে কিনা। এই শুনে আমাদের এক সহপাঠী অর্ণব উঠে দাঁড়িয়ে স্যারকে প্রশ্ন করলো: "স্যার, আপনি ক্লাসে রাইট লক নিয়ে কথা বললেন কিন্তু কোই লেফ্ট লক নিয়ে তো কিছু বললেন না!?"