"আমি যন্ত্র, তুমি যন্ত্রী"
ভাবতে ভালো লাগে আমাদের জীবন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে যদিও তা সব সময় সত্যি নয়। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে হলেও আমরা কিন্তু অধিকাংশ সময় তা বুঝতে পারি না। সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে প্রায় প্রতিদিন দেখা হচ্ছে আপাতদৃষ্টিতে যার নিজের পেশাগত জীবনের উপর বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নেই। ইনি একজন ট্রাফিক পুলিশ।
এঁনার কাজ জনগণকে নিরাপদে রাস্তা পার করে দেওয়া। কিন্তু আমি লক্ষ্য করেছি যখন জনগণ রাস্তার ধারে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গিয়ে সমবেত ভাবে রাস্তা পেরোতে সচেষ্ট হয় এবং আশপাশের গাড়ি পাবলিকের অভিপ্রায় বুঝতে পেরে নিজে থেকেই দাঁড়িয়ে পড়ে, তখনই ইনি বাঁশি বাজিয়ে লোকজনকে রাস্তা পার করানোর জন্যে তৎপর হয়ে ওঠেন।

No comments:
Post a Comment