Monday, March 27, 2017

আমার এক কলিগের একটা প্রশ্ন শুনে খুব কৌতুক অনুভব করলুম -- "আচ্ছা, তোমার ফেভারিট হসপিটাল কি?"
ফেভারিট ফুড, ফেভারিট মুভি, ইত্যাদি প্রচুর শুনেছি কিন্তু ফেভারিট হসপিটাল !!!
পরে খেয়াল পড়লো আমার এই কলিগটি বিভিন্ন কারণে প্রায়শই হাসপাতালে ভর্তি হয়। না, না, সেরকম কোনো জটিল রোগ তার নেই। জ্বর, পেট খারাপ, ফোঁড়া -- এইসব সামান্য ব্যাপারেই।
যাই হোক, এইসব মানুষদের জন্য zomato-র মতো হাসপাতাল, নার্সিং হোম নিয়ে একটা app বানালে মন্দ হয় না -- কি বলেন?

No comments: