Thursday, October 19, 2017

আজ কালীপূজা। বললে বিশ্বাস করবেন না -- সক্কাল সক্কাল মা জগজ্জননীর দেখা পেয়ে গেলাম। তবে রামকৃষ্ণ কিংবা বামাক্ষ্যাপার মতো মস্ত লাইফটাইম ভক্ত তো আর নই তাই নিতান্তই সাধারণ ভক্তের জন্য মা "ছোটা রিচার্জ" প্যাকে ধরা দিলেন। 

আজ সকালে অফিসে ব্রেকফাস্টে "কর্ণফ্লেক্স উইথ ফ্রুটস" অর্ডার দিয়েছি। কাউন্টারের ওপাশ থেকে ছেলেটি জিজ্ঞেস করলো ফলগুলো কি খোসা ছাড়িয়ে কর্ণফ্লেক্সে মেশাবে? আমি জানালাম না থাক, খোসা থাকলে আমার কোনো আপত্তি নেই। ছেলেটি দেখি আপেল ইত্যাদি দেওয়ার পর কলাও খোসা সমেত মেশাতে যাচ্ছে। আমি সঠিক সময়ে চেঁচিয়ে উঠে তাকে সাবধান করে দেওয়ায় ছেলেটি শেষ মুহূর্তে নিজেকে সামলে নেয়। অন্যমনস্কতাবশতঃ আরেকটু হলেই যে ছড়িয়ে ফেলছিলো সেটা বুঝতে পেরে ছেলেটি তৎক্ষণাৎ আমার দিকে তাকিয়ে এক হাত জিভ বার করে মা কালীর রূপ ধারণ করলো।

No comments: