Saturday, November 10, 2018

ওই কিছু জার্নাল আছে না যেমন ধরুন -- ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট -- যেখানে লেখা পাঠালেই অ্যাকসেপ্ট। এবং হেন কোনো সাবজেক্ট নেই যে বিষয়ের লেখা এইসব জার্নালে ছাপায় না। এধরনের কিছু কনফারেন্সও আছে। এইসব কনফারেন্সকে সহজে সনাক্ত করবেন কি করে জানেন? এদের সাইটে খেয়াল করে দেখবেন "নোটিফিকেশন ডেট" থাকে না, থাকে "নোটিফিকেশন অফ অ্যাকসেপ্টেন্স ডেট"। বিশ্বাস না হলে পরেরবার না হয় মিলিয়ে নেবেন।
আমার লেখা গল্পগুলিও আজ পর্যন্ত নির্বাচিত হয়েছে শুধুমাত্র কলেজের ম্যাগাজিনে অথবা এমন কোনো ওয়েবসাইটে যারা কোনো লেখা ফেরৎ পাঠায় না। তাই আমার ধারণা যে আমি গল্প লিখতে পারি না।
সম্প্রতি "ভোকাট্টা" নামক একটি ওয়েব ম্যাগাজিন লেখক-লেখিকাদের কাছে "অণুগল্প" চেয়ে পাঠিয়েছিল। আমি আমার জীবনের একটি আদ্যোপান্ত সত্য ঘটনা "প্রতিশোধ" নামকরণ করে এই বিশেষ সংখ্যার জন্য পাঠিয়েছিলাম। (এই ম্যাগাজিনটির আত্মপ্রকাশ সংখ্যার জন্যও আমি লেখা পাঠিয়েছিলাম কিন্তু, বলাই বাহুল্য, সেটা মনোনীত হয়নি।) তবে এইবার আমার লেখাটি সম্পাদকরা নির্বাচন করেছেন। এই ম্যাগাজিনটির লেখক তালিকা নিচে দেওয়া হলো। নভেম্বরের শেষে এই সংখ্যাটি বেরোবার কথা।


আমার গল্পের লিংকটি নিচে দিলামঃ

No comments: