"এক পয়সার পুজো" -- এ নামেই নাকি একসময় খ্যাত ছিল খড়গপুরের কালী পুজো যেটি বর্তমানে আইআইটির ভিতর অনুষ্ঠিত হয়। মাথাপিছু মাত্র এক পয়সা চাঁদা নিয়ে নাকি এই পুজোর আয়োজন করা হতো সে সময়। এখন দিন পালটেছে, চাঁদা অনেক বেড়েছে তবে তার সাথে পাল্লা দিয়ে অনেক বেশি বেড়েছে দেবীর প্রতিপত্তি -- কালী পুজোর পরের দিন খিচুড়ি ভোগ খেতে যা লোকজন সমাগম হয়, দেখে তো আমার মনে হয় এদিন বুঝি খড়গপুরে কারো বাড়িতে উনুন জ্বলে না। (Source: পার্থদা)
********************************
এক জমিদার বাড়িতে এককালে খুব ধুমধাম করে কালীপুজো করা হতো। দেবীর প্রসাদে পাঁঠার মাংস থাকাটা নাকি বাধ্যতামূলক, তাই প্রচুর পাঁঠাবলি দেওয়া হতো। তবে কয়েকবছর পর এলাহি আয়োজনে খানিকটা ভাঁটা পড়ে, আগের মতো পাঁঠাবলি দেওয়ার রেওয়াজটা উঠে যায়। ভাবছেন বুঝি জমিদারের রোজগারে ইতিমধ্যে মন্দা দেখা দিয়েছে -- উঁহু, আসলে ইতিমধ্যে জমিদারবাবুর দাঁত পড়ে গেছে, আগের মতো আর হাড় চিবোতে পারেন না। (Source: শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত)

No comments:
Post a Comment