দাদা যখন ইঞ্জিনিয়ার তখন ভাই ডাক্তার হলে সেটাই বেশি মানায়। এরকম একটা মনোভাবের জন্যই বোধ করি আমার বাড়ি থেকে একটা চাপ ছিলো মেডিক্যাল পড়া নিয়ে। ক্লাস ইলেভেনে নরেন্দ্রপুর রামকৃষ্ণমিশনে ভর্তিও হই বায়োলজি অ্যাডিশনাল সাবজেক্ট নিয়ে। (পরে অবশ্য বহুবার মনে হয়েছে স্ট্যাটিসটিক্স নিলেই বেশি ভালো হতো।) ওয়েস্টবেঙ্গল জয়েন্টের রেজাল্ট বেরোনোর পর জানতে পারি মেডিক্যালে আমার যা রাঙ্ক হয়েছে তাতে এমবিবিএসে অ্যাডমিশন পাবো না তবে ডেন্টালে হয়ে যাবে। ডেন্টাল পড়ার ইচ্ছা আমার ছিলো না তাই ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে যাই। বাড়ি থেকে চাপ দিয়েছিলো কিছুদিন দ্বিতীয়বার জয়েন্ট দেওয়ার জন্য -- আরেকবার উঠে পড়ে লাগলে সেকেন্ড চান্সে এমবিবিএস নির্ঘাৎ হয়ে যাবে এই ভেবে হয়তো -- তবে আমি তাতে কান দিইনি।
আমার মাঝে মাঝে অলীক কল্পনা করে সময় নষ্ট করার অভ্যেস আছে -- আচ্ছা যদি জীবনে এরকমটা না হয়ে ওরকমটা হতো তাহলে কেমন হতো? যেমন ইঞ্জিনিয়ারিং না পড়ে ডাক্তারি পড়লে আজ আমার জীবন কেমন হতো? সম্প্রতি ঘটে যাওয়া এনআরএস কাণ্ডের জন্য যাক এতদিনে একশো শতাংশ নিশ্চিত হলাম যে আমি তখন জয়েন্টের পর সঠিক ডিসিশনই নিয়েছিলাম।

No comments:
Post a Comment