র্যাগিং: পর্ব ২
এই র্যাগিংটির একটি বিশেষ নাম আছে: "চন্দ্র-সূর্য-পৃথিবী"। এর জন্যে প্রয়োজন তিনটি জুনিয়র -- গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্রের ভূমিকায়। যে সূর্য তার কোনো চাপ নেই, তাকে শুধু চুপ করে মাঝখানে দাঁড়িয়ে থাকতে হবে। যে পৃথিবী সে সূর্যের চারদিকে ঘুরবে, আর যে চন্দ্র সে পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারদিকে ঘুরবে। মানে যেটা আমরা সকলেই ছোটবেলা থেকেই ভূগোলে পড়ে এসেছি সেটারই একটা ছোট ডেমনস্ট্রেশন দিতে হবে সিনিয়রদের সামনে। তবে ঘোরার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে জুনিয়রদের নিজেদের মধ্যে যেন ধাক্কা না লাগে, কোনো মহাজাগতিক সংঘর্ষ হওয়া মানেই কপালে রয়েছে ভয়ঙ্কর "প্রলয়"।
এরকমই এক চন্দ্র-সূর্য-পৃথিবী অভিনয়ের মাঝে যে চন্দ্র সে হাঁপিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছে।
সিনিয়র: "কিরে, দাঁড়ালি কেন?"
চন্দ্র: "এখন চন্দ্রগ্রহণ চলছে।"
সিনিয়র: "না না, এখানে গ্রহণ-ট্রহণ হয় না। তুই ঘুরতে থাক।"
কিছুক্ষণ পর চন্দ্র আবার দাঁড়িয়ে পড়েছে।
সিনিয়র: "আবার কি হলো?"
চন্দ্র: "পৃথিবী বছরের হিসেবে সূর্যের চারদিকে ঘুরছে। কিন্তু দিনের হিসেবে নিজের কক্ষে তো কই ঘুরছে না? তাই ওকে প্রদক্ষিণ করার সময় দিন-রাতটা ঠিক ঠাহর করতে পারছি না।"

No comments:
Post a Comment