বহুদিন আগে এই ঘটনাটা পড়েছিলাম, যদ্দূর সম্ভব আনন্দবাজার পত্রিকার পাতায়। লেখাটা হুবহু তো আর মনে নেই, তাই সারাংশটা নিজের ভাষায় লিখছি।
এক ভদ্রলোক যাদবপুরে বাস থেকে নেমে একটি রিক্সায় উঠে বললেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাবেন। রিক্সাওলা জানায় যে সে যাদবপুর বিশ্ববিদ্যালয় কোথায় জানে না। এই শুনে ভদ্রলোক অবাক হয়ে বলেন: "সে কি, যাদবপুর ইউনিভার্সিটি কোথায় জানো না?" রিক্সাওলা এবার নিশ্চিন্ত হয়ে বলে: "হ্যাঁ বাবু, জানি বইকি। আপনি আগেরবার বিশ্ববিদ্যালয় না কি বললেন না? আমরা মুখ্যু মানুষ আমাদেরকে সোজা বাংলায় বলবেন তো!"
***************************
এর অনুরূপ একটি ঘটনা ঘটেছে কিছুদিন আগে আমার বন্ধু সপ্তর্ষির পরিচিতদের সাথে।এক ভদ্রলোক যাদবপুরে বাস থেকে নেমে একটি রিক্সায় উঠে বললেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাবেন। রিক্সাওলা জানায় যে সে যাদবপুর বিশ্ববিদ্যালয় কোথায় জানে না। এই শুনে ভদ্রলোক অবাক হয়ে বলেন: "সে কি, যাদবপুর ইউনিভার্সিটি কোথায় জানো না?" রিক্সাওলা এবার নিশ্চিন্ত হয়ে বলে: "হ্যাঁ বাবু, জানি বইকি। আপনি আগেরবার বিশ্ববিদ্যালয় না কি বললেন না? আমরা মুখ্যু মানুষ আমাদেরকে সোজা বাংলায় বলবেন তো!"
***************************
দুই ভদ্রমহিলা অনেকক্ষণ ধরে ট্যাক্সি খুঁজছেন। হঠাৎ একটা "No Refusal" ট্যাক্সি দেখতে পেয়ে ওনারা হাতে স্বর্গ পেলেন। নিশ্চিন্ত মনে একজন ভদ্রমহিলা ট্যাক্সির পেছনের দরজাটা খুলে বসতে গেলেন। ট্যাক্সি ড্রাইভার যথারীতি জিজ্ঞেস করলেন কোথায় যাবেন ওনারা। গন্তব্য শুনে ড্রাইভার বললেন যে উনি সেখানে যাবেন না। এই শুনে এক ভদ্রমহিলা অবাক হয়ে "No Refusal" প্রতীকটির দিকে ড্রাইভারের দৃষ্টি আকর্ষণ করেন। ড্রাইভার স্বাভাবিক গলায় উত্তর দেন যে উনি ভাড়ায় ট্যাক্সি চালান; গাড়ির মালিকের পছন্দ হয়েছে তাই হয়তো গাড়ির কোম্পানির নাম দিয়েছেন "No Refusal" -- এই নিয়ে ভদ্রমহিলার মাথাব্যথার কি কারণ থাকতে পারে সেটা ড্রাইভারটি বুঝতে পারছেন না।
No comments:
Post a Comment