আমি আমার চরিত্রদের নাম অনেক ক্ষেত্রেই পাল্টে দিই তাদের গোপনীয়তা রক্ষা
করার স্বার্থে। কিন্তু এক্ষেত্রে চরিত্রের ফার্স্ট নেম পাল্টানো গেলেও
লাস্ট নেম পাল্টানো যাবে না -- কারণ ঘটনাটা তার লাস্ট নেম নিয়েই। আজকের
চরিত্রের নাম -- মাধব হাতি। এই 'হাতি' পদবীটির জন্যেই সে বন্ধুমহলে ছোটবেলা
থেকেই হাসির পাত্র। তাই বড় হওয়ার পরেও কেউ তার নাম জিজ্ঞেস করলে সে শুধু
'মাধব'-টুকুই বলে, নিজের পদবীকে পারতপক্ষে সে এড়িয়েই চলে। একদিন কলেজে এক
স্যার তার নাম জিজ্ঞেস করলে পর সে অভ্যাশবশতঃ বলে: "মাধব"। স্যারের কোনো
কারণে পুরো নামটাই জানার ইচ্ছে ছিলো, উনি বলেন: "মাধব কি? তোমার টাইটেল
হাতি-ঘোড়া কিছু তো একটা আছে নাকি?"
No comments:
Post a Comment