আজকে "মাতৃ দিবস"। তাই আজ মায়ের প্রতি উপচে পড়া ভালোবাসার নিদর্শন বেশ কিছু পাবেন ফেসবুকে আপনাদের বন্ধুদের স্টেটাস মেসেজে। তো আমিও জোয়ারে গা ভাসিয়ে দেব ভেবেছিলাম কিন্তু লিখতে গিয়ে উপলব্ধি করলাম জোর করে কোনো বিষয়ে লেখা আমার দ্বারা হবে না। মাকে আমি ভালোবাসি ঠিকই কিন্তু সেটা গদ গদ ভাষায় (প্রয়োজনে অন্যের স্টেটাস মেসেজ চুরি করে) লেখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। যাই হোক, জেনারেশন গ্যাপ সম্বন্ধীয় একটা চিন্তা মাথায় ঘুরছিলো সেটা এই সুযোগে বাজারে ছেড়ে দিলাম।
এটা বরাবর দেখে আসছি যে প্রত্যেক প্রজন্ম নিজেকে আগামী প্রজন্মের চেয়ে উন্নততর বলে দাবি করে মনে মনে আনন্দ পেয়ে থাকে। কিন্তু "every child is born as a blank slate" এই কথাটি যদি যথাযথ হয়ে থাকে তাহলে প্রত্যেক প্রজন্মকে তার পূর্ব প্রজন্মের সৃষ্টি বলে মেনে নিতে হয়। সে ক্ষেত্রে সৃষ্টি যত উন্নত হয় স্রষ্টার তত বেশি খুশি হওয়া উচিৎ -- অর্থাৎ আগামী প্রজন্ম উত্তম হলে তবেই বর্তমান প্রজন্মের খুশি হওয়া বাঞ্চনীয়, উল্টোটা নয়। আপনারা কি বলেন?

No comments:
Post a Comment