Sunday, May 21, 2017

সুনীল গাঙ্গুলীর লেখা "পাহাড় চূড়ায় আতঙ্ক" বইটি পড়েছেন কি? এই গল্পের একটি অংশে কাকাবাবুকে অপহরণ করে ইয়েতিদের আস্তানায় বন্দি করে রাখা হয়েছে। হ্যাঁ, ঠিকই পড়েছেন -- ইয়েতিদের আস্তানায় -- এই বিষয়ে বিশদে জানতে চাইলে বইটি পড়ে দেখুন, আমি বরং আমার মূল বক্তব্যে চলে আসি। কাকাবাবুকে যে ঘরে বন্দি করে রাখা হয়েছে সেখানে তেষ্টা মেটানোর জন্য কোনো জলের পাত্র পর্যন্ত নেই। এদিকে কাকাবাবুর পকেটে রাখা একটা ট্যাবলেট খাওয়ার সময় হয়ে গেছে। এই ওষুধটি কাকাবাবুর স্বাস্থের জন্যে খুব জরুরি, না খেলেই নয়। কাকাবাবু অগত্যা পকেট থেকে ট্যাবলেটটা বের করে চুসে চুসে খেয়ে ফেললেন। লেখক এই ঘটনাটি লিখেছেন কাকাবাবুর মনের কতোখানি জোর তা বোঝাবার জন্য। আজকে খানিক আগে আমিও একটা ট্যাবলেট চুসে চুসে খাচ্ছিলাম, খেতে খেতে ছোটবেলায় পড়া এই গল্পটার কথা মনে পড়ে গেলো। অনুসন্ধিত্সু পাঠকদের কথা চিন্তা করে আমার ট্যাবলেটের নামটা এখানে লিখে রাখলাম: ডাইজিন (রাতের খাওয়াটা একটু বেশি হয়ে গেছে আসলে)।

No comments: