আইআইটি খড়্গপুরের বর্তমান ডিরেক্টর PPC স্যার গতবছর ফার্স্ট ইয়ারের ছাত্রদের প্রোগ্রামিং-এর ক্লাস নিচ্ছিলেন। ক্লাস চলাকালীন এক ছাত্রকে খানিক অমনোযোগী মনে হওয়ায় স্যার ছাত্রটিকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন যে সে ক্লাসে যা পড়ানো হচ্ছে তা বুঝতে পারছে কিনা। স্যারের প্রশ্নের উত্তরে ছাত্রটি মুখে কিছু না বলে ডাঁয়ে-বাঁয়ে ঘাড় নাড়াতে থাকে। ছাত্রটির প্রতিক্রিয়া দেখে PPC স্যার তাকে জিজ্ঞেস করেন যে সে নর্থ ইন্ডিয়ান না সাউথ ইন্ডিয়ান। ছাত্রটি নিজেকে সাউথ ইন্ডিয়ান বলায় PPC স্যার নিশ্চিন্ত হয়ে বলেন: "যাক, তুমি সাউথ ইন্ডিয়ান যখন তখন তোমার ডাঁয়ে-বাঁয়ে ঘাড় নাড়ানোর মানে 'হ্যাঁ', নর্থ ইন্ডিয়ান হলে এভাবে ঘাড় নাড়ানোর মানে বুঝতাম 'না'।"
স্যারের এই "সামাজিক শিক্ষা" বেঙ্গালুরুর দোকান, হোটেল, বাস, সর্বত্র আমার কাজে লাগছে।
এই সংক্রান্ত আরেকটি ছোট ঘটনা।
ক্লাস শেষে দুই ফার্স্ট ইয়ারের ছাত্রের কথোপকথন:
-- আপনা স্যার ডিরেক্টর সাব জায়সা দিখতা হ্যায়, নেহি?
-- হাঁ ইয়ার, ম্যায় ভী সোচু ইসকে জায়সা চেহরা কিধার দেখা হু!

No comments:
Post a Comment