একা থাকার বেশ কিছু সুবিধে আছে যেমন আঙ্গুল ঢুকিয়ে সোজা বয়াম থেকে খাবার খাওয়া যায়, পিঠে গামছা বেঁধে নিজেকে সুপারম্যান ভাবা যায় এবং ইচ্ছে করলে বাথরুমের বাইরেও জোর গলায় বেসুরে গান গাওয়া যায়। লোকচক্ষুর আড়ালে লোক নিন্দের ভয় থাকে না। কিন্তু একা থাকার কষ্ট সব চেয়ে বেশি অনুভূত হয় শরীর খারাপ হলে। বাড়ির বাইরে যে থেকেছে তার কাছে এ কোনো অজানা তথ্য নয়।
সাধারণ সর্দি কাশি বাদ দিলে বেঙ্গালুরু আসার পর গত দু'বছরের বেশি সময়ে আমার কোনো শরীর খারাপ হয়নি। কিন্তু গত দু'দিন জ্বরে শয্যাশায়ী ছিলাম। কোনো ওষুধপত্র না খেয়ে আপনা থেকেই শরীর আজ খানিক ভালো আছে। বাবা মা-ও শিগ্রী বেঙ্গালুরু আসছে -- না, আমার শরীর খারাপের খবর শুনে নয়, এমনিতেই আসার কথা ছিলো। যাই হোক, তার মানে হলো আগামী কিছুদিন আমার যত্নের কোনো ব্যাঘাত ঘটবে না।

No comments:
Post a Comment