আমার এক তুতো-দাদা আছে। সে নাকি ছোটবেলায় একমাত্র নাতি হওয়ার সুবাদে আমার দাদুর খুব আদরের ছিল। আদরের মাত্রাটা একটু বেশি হওয়ার দরুণ, গুরুজনেরা যেমনটা বলে থাকেন, সে একটি বাঁদরে পরিণত হয়েছিল। তাকে কোথাও নিয়ে যাওয়া মানেই বিপত্তি, সে রকমই কিছু ঘটনা বলছি।
(১)
দাদুর সাথে সে এক পরিচিতের বাড়ি গেছে। খানিকক্ষণ পরেও তাদেরকে কিছু খেতে দেওয়া হয়নি দেখে আমার দাদা বললো: "তোমরা কেমন লোক? ঘরে ছোট ছেলে এলে তাকে কিছু খেতে দিতে হয় -- জানো না?" শুনে তো বাড়ির লোকের সাথে আমার দাদুরও লজ্জায় কান লাল। একজন তাড়াতাড়ি দাদাকে একটা বিস্কুট দেয়। দাদা: "ডান হাতে তো একটা বিস্কুট দিলে, আর আমার বাঁ হাতটা কি ফাঁকা থাকবে?"
(২)
দাদুর সাথে দাদা আরেকদিন অন্য এক পরিচিতের বাড়ি গেছে। এরা বোধহয় পূর্বের ঘটনা জানতেন তাই আসার সাথে সাথেই প্লেটে করে দুজনকে মিষ্টি খেতে দিয়েছেন। দাদা প্রথমেই লক্ষ্য করলো দাদুর প্লেটে বেশি মিষ্টি। তাই চট করে প্লেট দুটো পাল্টাপাল্টি করে নিলো। একটা মিষ্টি মুখে দেওয়ার পর, দাদা: "তোমাদের মিষ্টিটা তেমন ভালো নয়, তোমরা বরং আমাদের আনা মিষ্টিটাও দাও।"
(৩)
দাদুর সাথে দাদা কোথাও একটা বেড়াতে গেছে। সেখানে দাদুর এক প্রবীণ বন্ধুর সাথে ওদের দেখা হয়। উনি দাদাকে জিজ্ঞেস করেন: "খোকা, তোমার নাম কি?" দাদা নিজের নাম জানায়। প্রবীণ মানুষটি কানে খাটো হওয়ায় আবার দাদাকে তার নাম জিজ্ঞেস করেন। দাদা উচ্চ কন্ঠে আরেকবার নিজের নাম জানায়। তা সত্ত্বেও বৃদ্ধ ভদ্রলোকটি তৃতীয়বার নাম জিজ্ঞেস করায়, দাদা চেঁচিয়ে বলে: "আমার নাম? আমার নাম -- গু। খাবে?" বেচারা বৃদ্ধ ভদ্রলোক এবার দাদার কথা ঠিক শুনতে পেয়েছেন। রাগে-অপমানে উনি দ্রুত ওখান থেকে চলে যান।
প্রত্যেকটি ঘটনায় দাদুর একই প্রতিক্রিয়া -- উনি প্রতিজ্ঞা করেন দাদাকে নিয়ে আর কখনো "ভদ্রসমাজে" বেরোবেন না।

No comments:
Post a Comment