জোক শুনে আমার হাসি পায় ঠিকই, তবে অপ্রত্যাশিত ভাবে যখন কারুর প্রতিক্রিয়া
কোনো কৌতুকের সৃষ্টি করে -- তা দেখে আমার আনন্দ হয় অনেক বেশি। এই
পরিপ্রেক্ষিতে মীরাক্কেলে দেখা আমার সব চেয়ে হাসির মুহূর্তটা আপনাদের সাথে
আজ ভাগ করে নিচ্ছি।
তখন মীরাক্কেলে তিন খ্যাতনামা অভিনেতাকে মেন্টর বা 'হাসগুরু'-র পদ দেওয়া হয়েছিলো; এনারা হলেন -- পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ এবং কাঞ্চন মল্লিক। মীরাক্কেলের প্রতিযোগীদের তিন ভাগে ভাগ করে, প্রত্যেক মেন্টরকে একটি করে গ্রুপকে তালিম দেওয়ার দ্বায়িত্ব দেওয়া হয়েছিলো। একদিন পরমব্রত চট্টোপাধ্যায়ের দলের এক প্রতিযোগী সর্বাধিক নম্বর পেয়ে "দিনের সেরা"-র শিরোপা লাভ করেন। এই সম্মান লাভ করে তার কেমন লাগছে জিজ্ঞেস করলে পর তিনি জানান: "আমার আজ খুব আনন্দ হচ্ছে। তবে এই আনন্দের মাঝেও এই কারণে দুঃখ হচ্ছে যে দাদা (পরমব্রত) আজ আমাদের মাঝে নেই।" এই শুনে মীর লাফিয়ে উঠে বলেন: "দাদা আছেন। দাদা আছেন। উনি আজ স্টুডিওতে আসতে পারেননি, তবে আপনি দুঃখ করবেন না কারণ দাদা আছেন।"

No comments:
Post a Comment