ইদানীং কেউ কেউ বলছে যে আমার সাথে নাকি আর কথা বলবে না, পাছে তাদের কথা আমি ফেসবুকে প্রচার করে দিই -- এই ভয়ে। তাদের আমি একটা কথাই বলবো: যাদের কথা আমি ফেসবুকে লিখেছি (স্বনামে হোক বা বেনামে), তাদের বেশির ভাগের সঙ্গেই আমার উঠতে বসতে দেখা হয়, কথা হয়। একটা আলটপকা মন্তব্য কিংবা দুর্বল মুহূর্তের কোন বেঁফাস কথা, অর্থাৎ পান থেকে চুন খসলেই এরা কি আমায় ছেড়ে কথা বলবে? তাই আমার পরিস্থিতিটা একবার ভেবে দেখুন।
***********************
তা ছাড়া কোন মানুষের প্রতিক্রিয়া তার সেই মুহূর্তের মন, মেজাজের উপর নির্ভর করে -- এ কথা সবাই জানে। শুধুমাত্র আমার লেখা পড়ে কোন পাঠক যদি আমার কোন চরিত্রের চরিত্র নিয়ে ধারণা পোষণ করে থাকেন, তা নেহাতই আহাম্মকি। গল্পে রং চড়াতে গিয়ে হয়তো অজান্তেই বক্তার অভিপ্রায় হারিয়ে গেছে। আমার সব গল্প / ঘটনাই আমার দৃষ্টিভঙ্গি দিয়ে লেখা, তাই আমার গল্প থেকে যদি কারো মানসিকতার পরিচয় পাওয়া যায় তাহলে তা একান্তই আমার, আমার কোন চরিত্রের নয়।

No comments:
Post a Comment