Thursday, August 14, 2014

হায়ার সেকেন্ডারির বাংলা পরীক্ষা চলার সময় আমার দাদাকে পেছন থেকে এক বন্ধু জিজ্ঞেস করেছিল: "এই 'মহেশ'-টা কে? মানুষটা না গরুটা?"

***************

অ্যানুয়াল পরীক্ষায় বাংলা প্রশ্নপত্রে মানে লিখতে দিয়েছে -- (প্রায়) সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ: বৃত্ত আর বিত্ত।
পরীক্ষার হলে পেছন থেকে এক বন্ধু সন্দীপনকে জিজ্ঞেস করেছে বৃত্ত আর বিত্ত -- কার কি মানে।
সন্দীপন: "বৃত্ত মানে গোলাকার।"
বন্ধু: "আর বিত্ত?"
সন্দীপন: "ধন।"
বন্ধু: "প্লিজ, পরীক্ষার সময় এখন বাজে কথা বলিস না। তুই তাড়াতাড়ি বিত্তের মানেটা বল।"

No comments: