Saturday, August 30, 2014

গবা মহারাজের কান্ডকারখানা লিখে পাঠকদের কাছ থেকে ফেসবুকে যে পরিমাণ সাড়া পেয়েছি, তা আগে কখনো পাইনি। তাদেরই মধ্যে কিছুজনের বক্তব্য (তাদেরই ভাষায়) আলাদা করে উল্লেখ করার দাবি রাখে, সেগুলি নীচে দেওয়া হলো:

১) গেছো দাদা (এটাই যদি কারুর ফেসবুকে পোশাকি নাম হয়, আমি কি করতে পারি !)
বালতির গপ্পোটা আমার কেমিস্ট্রি টিউটর সুজয় পট্টনায়েকের থেকে শোনা -- সত্যি বলতে কি, গপ্পোটার একটা বাড়তি ব্যপার আছে। বালতি চাপা দিয়ে দু'চারটে চড়-থাপ্পড় মারার পরে গবা চ্যাঁচাতে থাকেন - "যার বালতি, তাকে টিসি দেবো।" আলো আসার পরে দেখা যায়, যে বালতিটা গবার নিজেরই।

২) নিশান
আমি গবাকে গাল দেবো না, গবার কল্যাণে আমি বাইমান্থলি পরীক্ষা না দিয়ে বাড়ি কেটে পড়তে পেরেছিলাম, ১০৬ জ্বরের অজুহাত দেখিয়ে !

৩) সৌম্যদীপ
একদিন আমাদের একটা বন্ধু কিছু দুষ্টুমি করেছে আমাদের হোস্টেলে। তা সেই সময় গবা খবরটা পেয়ে ওই ছাত্রের ঘরে ঢুকেই তাকে পেটাতে আরম্ভ করলো।
ছাত্র: "মহারাজ, মারছেন কেন ? আমি কিছু করিনি। আপনি একটা 'গান্ডু' -- এটা জানেন ?"
গবা: "সে না হয় মানছি আমি 'গান্ডু' -- তা বলে ওরকম ভাবে বলার কি আছে ?"

No comments: