Tuesday, August 26, 2014

মিশন: পর্ব ২

মিশনে সবচেয়ে খ্যাতিসম্পন্ন মহারাজের ডাকনাম ছিল "গবা"। এই নামের উৎপত্তি নিয়ে নানা মুনির নানা মত। সেই সব প্রচলিত ব্যাখ্যার মধ্যে প্রধান তিনটি নীচে দেওয়া হলো।
১) সাধারণ ব্যাখ্যা: উনি আস্ত একটি "গবেট", তাই সংক্ষেপে "গবা"।
২) আধ্যাত্মিক ব্যাখ্যা: উনি ভগবানের অন্তসার খুঁজে পেয়েছেন তাই "গবা"। বুঝতে পারলেন না ? তবে এই দেখুন -- ভ(গবা)ন !
৩) বৈজ্ঞানিক ব্যাখ্যা: ভগবান + conc. HNO_3  -->  H(ভন)NO_3 (^) + গবা (v)
অর্থাৎ ভগবানের সঙ্গে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশনে H(ভন)NO_3 গ্যাস উৎপন্ন হয় এবং "গবা" প্রেসিপিটেট হয়।
কি, শেষেরটা বড্ড বোকাবোকা হয়ে গেল ? আমাদের মিশনের ছেলেদের কিন্তু আজও এটা শুনলে হাসি পায়।

যাই হোক, গবা-কে নিয়ে গল্প পরের পর্বের জন্য তোলা থাকলো।

No comments: