Friday, August 8, 2014

আজ ২২শে শ্রাবণ, সেই উপলক্ষে একটা ছোট্ট গল্প।

কবিগুরুর কবিতার একটা অংশ পড়াচ্ছেন দাদাদের সেই বাংলার স্যার:
"সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি !"
আজ কেন এমনটা হলো তা বোঝাবার জন্যে স্যার এই কারণটা বলেছিলেন: "আজকালকার মায়েরা কি চায় জানিস? পাশের বাড়ির ছেলে হবে নেতাজি (সুভাষচন্দ্র বসু) আর আমার ছেলে নেতাজির উপর রচনা লিখে ফার্স্ট প্রাইজ পাবে।"

No comments: