সঞ্জীব চট্টোপাধ্যায়ের "লোটা কম্বল" বইটির প্রথম পৃষ্ঠা থেকে গৃহীত:
"স্কুলের প্রধান শিক্ষক মশাই ক্লাসে এসে ... শম্ভু সাঁতরার দিকে কটমট করে তাকিয়ে বলতেন, উঠে দাঁড়া। শম্ভু কলের পুতুলের মত উঠে দাঁড়াত। ইংরিজী কর, রামেরা দুই ভাই। শম্ভু বার কতক রাম নাম করে চেত্তা খাওয়া ঘুড়ির মত একপাশে কেতরে পড়ত। সেই বয়েসেই বুঝেছিলুম, ত্রেতায় রাম নামের যথেষ্ট পাওয়ার থাকলেও কলির শেষপাদে একেবারেই শক্তিহীন; কারণ এর পরেই হেডমাস্টার মশাই শম্ভুর পিঠে লিকলিকে বেত দিয়ে সপাসপ আঁচড় কাটতে শুরু করেছেন।"
স্কুলে থাকতে এই বই পড়ে ভীষণ আনন্দ পেয়েছি, এখনও মাঝে মাঝে বইটার পাতা ওল্টাই। তবে তখন থেকেই একটা ব্যাপার মনের ভেতর খচখচ করতো -- সত্যিই তো, "রামেরা দুই ভাই" -- এর ইংরিজী অনুবাদটা ঠিক কি? ভাগ্যিস স্কুলে থাকতে কোনো টিচার আমাকে এই প্রশ্নটা করেনি, নইলে তো আমিও পারতাম না। পিএইচডি-তে ঢুকে অবশেষে মনে হচ্ছে কৃতকার্য হতে পেরেছি; "রামেরা দুই ভাই"-এর ইংরিজী অনুবাদ হল: "Ram et al. are two brothers."
কি, ঠিক লিখেছি তো?

1 comment:
Ram has one brother.
Post a Comment